উপন্যাস ও ছোটগল্প বিভাগে বাংলা সাহিত্যের নানা উপন্যাস ও ছোটোগল্পের তথ্য পাবেন পাঠক পাঠিকা। বিভিন্ন ঔপন্যাসিকের রচনা তার তথ্য কিংবা ছোটোগল্পের প্রকাশ, পটভূমিকা সম্পর্কে বিস্তর তথ্য আছে এই বিভাগে।
প্যারীচাঁদ মিত্র বাংলা গদ্যের ইতিহাসে বিশেষ কৃতিত্বের পরিচয় রেখে গেছেন। তিনি জনকল্যাণের জন্যই কলম ধরেছিলেন, স্ত্রীসমাজের সর্বাঙ্গীণ উন্নতি ছিল তাঁর একমাত্র আকাঙ্ক্ষা। তিনি কেবল সাহিত্য সৃষ্টিই নয়, পত্রিকা সম্পাদনাতেও যুক্ত ছিলেন। লেখকের গদ্য রচনা সম্পর্কে জানতে আমাদের এই পোস্টটি দেখুন।…
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা ঔপন্যাসিক হলেন নূরন্নেছা খাতুন । তিনি ছিলেন বিদ্যানুরাগী, সাহিত্যরসিক ও ভ্রমণ পিপাসু মহিলা। বাংলা সাহিত্যে তিনি একজন কথাসাহিত্যিক হিসেবে পরিচিত। তাঁর উপন্যাস ও ছোটোগল্প বাংলা সাহিত্যের অন্যতম সংযোজন। নূরন্নেছা খাতুন - জন্ম ও সাধারণ তথ্য নূরন্নেছা…
কেবল একটি উপন্যাসের জন্যই বাংলা সাহিত্যের স্মরণীয় সাহিত্যিক হয়ে উঠতে পেরেছেন অদ্বৈত মল্লবর্মণ । তাঁর 'তিতাস একটি নদীর নাম' উপন্যাস বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সংযোজন। আমাদের এই আলোচনায় লেখকের জীবন ও সাহিত্য সম্পর্কে যথাসম্ভব আলোকপাত করা হয়েছে। অদ্বৈত মল্লবর্মণ - জন্ম,…
বিশ্বযুদ্ধোত্তর বাংলা কথাসাহিত্যের অন্যতম শিল্পী নরেন্দ্রনাথ মিত্র । বাঙালি মধ্যবিত্ত জীবনের কাহিনী ধরা পড়েছে তাঁর উপন্যাস ছোটগল্পে। কোনো কোনো সমালোচক তাঁকে শরৎচন্দ্র পরবর্তী বাঙালি মধ্যবিত্ত জীবনের প্রধান রূপকার হিসেবেও দেখেছেন। চেনামহল উপন্যাস দিয়েই বাঙালি পাঠক তাঁকে অধিক চেনেন। কিন্তু এই…
শুধু রবীন্দ্রযুগ নয়, তারপরেও তারাশংকর, বনফুল, মানিক বন্দ্যোপাধ্যায়ের পর সমকালের যে সমস্ত তরুণ লেখক লেখিকা বাংলা কথাসাহিত্যের দায়িত্বভার গ্রহণ করেন তাঁদের মধ্যে অন্যতম সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়। আমাদের এই আলোচনায় সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় -এর জীবন ও সাহিত্য সম্পর্কে নানা তথ্য উপস্থাপনের প্রয়াস…
আধুনিক বাংলা কথাসাহিত্যের এক অন্যতম লেখক হলেন জ্যোতিরিন্দ্র নন্দী (১৯১২ - ১৯৮২)। তিনি যেমন গল্প লিখেছেন তেমন লিখেছেন অনেক উপন্যাসও। তিনি লিখেছেন নিজের মত, সাহিত্যকে ভালোবেসে। মনের খেয়ালে একের পর এক সৃষ্টি করে গেছেন নানা গল্প, নানা উপন্যাস। তবুও তিনি…
অচিন্ত্যকুমার সেনগুপ্ত বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতনামা শিল্পী। যাঁর লেখা 'বেদে' উপন্যাস পড়ে স্বয়ং রবীন্দ্রনাথ বলেছিলেন - "তোমার কল্পনার প্রশস্ত্রক্ষেত্র ও অজস্র বৈচিত্র্য দেখে আমি মনে মনে তোমার প্রশংসা করেছি" 'শ্রীনীহারিকা দেবী' ছদ্মনামে যাঁর সাহিত্য জীবন শুরু, কল্লোল যুগের অন্যতম সাহিত্যিক, তিনি…
বর্তমান বিশ্বসাহিত্যে জনপ্রিয় একটি সাহিত্যধারা অনুগল্প বা ফ্লাশফিকশন। ব্রিটেন তো ন্যাশনাল ফ্লাশফিকশন ডে পালন করে থাকে। বাংলা সাহিত্যেও অনুগল্পের জনপ্রিয়তা কম নয়। আমাদের এই পোস্টে সেই জনপ্রিয় সাহিত্যধারা অণুগল্প বিষয়ে আলোকপাত করা হয়েছে। অনুগল্প বা ফ্লাশফিকশন আধুনিক বাংলা সাহিত্যে অনুগল্প…
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট সাহিত্যিক ছিলেন। তিনি রবীন্দ্র পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। তিনি ৬৫টি উপন্যাস, ৫৩টি গল্পের বই, ১২টি নাটক, ৪টি প্রবন্ধের বই, ৪টি আত্মজীবনী এবং ২টি ভ্রমণ কাহিনী লিখেছেন। এই আলোচনায় লেখকের নানা…
শৈলজানন্দ মুখোপাধ্যায় বাংলা সাহিত্যের এক অনন্য ব্যক্তিত্ব। তাঁর রচনায় আছে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনের কথা। অতি সাধারণ জীবনকথা তাঁর লেখনী স্পর্শে হয়ে উঠেছে অসাধারণ। এই প্রচ্ছদে সেই মহান শিল্পী সম্পর্কে আলোকপাত করা হয়েছে। শৈলজানন্দ মুখোপাধ্যায় - জন্ম ও শিক্ষা…