রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন উত্তর

আমাদের ওয়েবসাইটের ‘বাংলা প্রশ্নোত্তর’ বিভাগে আজকের বিষয় বিশ্বের কবি, বাংলার কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন উত্তর এই আলোচনায় রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে। বাংলা সাহিত্যের ছাত্রছাত্রীদের সাহায্যে লাগবে এই আশা নিয়েই পোস্টটি করা হল।

রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন উত্তর

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের কয়টি ছদ্মনাম ছিল ?
উত্তরঃ ৯টি। ভানুসিংহ ঠাকুর, অকপটচন্দ্র, আন্নাকালী পাকড়াশী, দিকশূন্য ভট্টাচার্য, নবীনকিশোর শর্মণঃ, ষষ্ঠীচর দেবশর্মা, বাণীবিনোদ বিদ্যাবিনোদ, শ্রীমতি কনিষ্ঠা, শ্রীমতি মধ্যমা।

প্রশ্নঃ কোন বাঙালি প্রথম গ্রামীণ ক্ষুদ্রঋণ ও গ্রামোন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর (এ জন্য তিনি পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে আমেরিকার আরবানায় ইলিয়ন বিশ্ববিদ্যালয়ে পাঠান, কৃষি ও পশুপালন বিদ্যায় প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা গ্রহণ করতে)

প্রশ্নঃ ‘বঙ্গভঙ্গ বিক্ষোভ’ প্রামান্য চিত্রের পরিচালক কে ?
উত্তরঃ রবীন্দ্রনাথ

প্রশ্নঃ ১৮৯২ সালে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা থেকে কুষ্টিয়ার শিলাইদহ আসেন এবং একটি কাব্য রচনা করেন। তার নাম কী ?
উত্তরঃ সোনার তরী

প্রশ্নঃ লালন ফকিরের গান কে সর্বপ্রথম সংগ্রহ করেন ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর (২৯৮টি)

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের চৈনিক নাম কী ?
উত্তরঃ চু চেন তান

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধি দেয় ?
উত্তরঃ ১৯৩৬ সালে

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধি দেয় ?
উত্তরঃ ১৯৪০ সালে

প্রশ্নঃ রবীন্দ্রনাথকে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধি দেয় ?
উত্তরঃ ১৯১৩ সালে

প্রশ্নঃ রবীন্দ্রনাথ নিজের আঁকা ছবিগুলোকে কী বলেছেন ?
উত্তরঃ শেষ বয়সের প্রিয়া।

প্রশ্নঃ আর্জেন্টিনার কোন মহিলা কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর ‘বিজয়া’ নাম দেন ?
উত্তরঃ ভিক্টোরিয়া ওকাম্পোকে

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন রচনাটি নেতাজী সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন ?
উত্তরঃ তাসের দেশ

প্রশ্নঃ ‘আজি এ প্রভাতে রবির কর / কেমনে পশিল প্রাণের পর’ – পঙক্তিটি কোন কবিতার ?
উত্তরঃ নির্ঝরের স্বপ্নভঙ্গ

প্রশ্নঃ শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রম কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯০১ সালে

প্রশ্নঃ হিন্দু-মুসলমানদের মিলনের লক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন উৎসবের সূচনা করেন ?
উত্তরঃ রাখিবন্ধন

প্রশ্নঃ ‘ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী’ – উক্তিটি কার ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্নঃ কবির কাব্য সংকলনের নাম কী ?
উত্তরঃ সঞ্চয়িতা

প্রশ্নঃ কবি কাজী নজরুল ইসলামকে কোন রচনা উৎসর্গ করেন ?
উত্তরঃ ‘বসন্ত’ গীতিনাট্য

প্রশ্নঃ কবির পারিবারিক পদবি কী ছিল ?
উত্তরঃ কুশারী

প্রশ্নঃ ১৯০৫ সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধাচারণ করে কবি কোন গান রচনা করেন ?
উত্তরঃ ‘বাংলার মাটি বাংলার জল।’

প্রশ্নঃ কবি কার সুরের অনুসরণে ‘আমার সোনার বাংলা’ — রচনা করেন ?
উত্তরঃ গগন হরকরা

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস কোনটি ?
উত্তরঃ করুণা

প্রশ্নঃ কবির প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কী ?
উত্তরঃ ‘কবিকাহিনী’ (১৮৭৮)

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গীতিনাট্য কোনটি ?
উত্তরঃ ‘বাল্মীকিপ্রতিভা (১৮৮১)

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গদ্যগ্রন্থ কোনটি ?
উত্তরঃ ‘বিবিধ প্রসঙ্গ (১৮৮৩)

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কী ?
উত্তরঃ বৌঠাকুরাণীর হাট (১৮৮৩)

প্রশ্নঃ রবীন্দ্রনাথের লেখা মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটি ?
উত্তরঃ চোখের বালি

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী ?
উত্তরঃ ‘জীবনস্মৃতি’ ও ‘ছেলেবেলা’

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্বনিবিজ্ঞানের উপর লেখা গ্রন্থের নাম কী ?
উত্তরঃ ‘শব্দতত্ত্ব’

প্রশ্নঃ কোন বছর রবীন্দ্রনাথ নাইট উপাধি পান ?
উত্তরঃ ১৯১৫ সালে। ত্যাগ করেন ১৯১৯ সালে।

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে কে গুরুদেব আখ্যা দেন ?
উত্তরঃ মহাত্মা গান্ধী

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে কে ‘বিশ্বকবি’ আখ্যা দেন ?
উত্তরঃ ব্রহ্মবান্ধব উপাধ্যায়

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘কবিগুরু’ উপাধিতে ভূষিত করেন কে ?
উত্তরঃ ক্ষিতিমোহন সেন

প্রশ্নঃ কে রবীন্দ্রনাথকে ‘ভারতের মহাকবি’ উপাধিতে ভূষিত করেন ?
উত্তরঃ চিনা কবি চি-সি-লিজন

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরর জন্মশতবার্ষিকীতে বহির্বিশ্বের প্রথম কোন দেশ তাকে নিয়ে ডাকটিকেট প্রকাশ করে ?
উত্তরঃ ব্রাজিল

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে চলচ্চিত্র করেছে কোন দেশ ?
উত্তরঃ চীন

প্রশ্নঃ বাংলাদেশ রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানে কোন বছর ডাক টিকিট প্রকাশ করে ?
উত্তরঃ ৫০ তম মৃত্যুবার্ষিকীতে, ৭ আগস্ট, ১৯৯১সালে

প্রশ্নঃ ‘রাজর্ষি’ উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
উত্তরঃ ‘বালক’ পত্রিকা

প্রশ্নঃ রবীন্দ্রনাথের “উৎসর্গ” কী ?
উত্তরঃ একটি কাব্যগ্রন্থ

প্রশ্নঃ “চার অধ্যায়” কোন ধরনের উপন্যাস ?
উত্তরঃ রাজনৈতিক

প্রশ্নঃ- রবীন্দ্রনাথের কোন নাটকের প্রথম নাম ছিল ‘পথ’ ?
উত্তরঃ ‘মুক্তধারা’

প্রশ্নঃ ‘কালান্তর’ কী ?
উত্তরঃ ভারতবর্ষের রাজনৈতিক সমস্যা বিষয়ক প্রবন্ধগ্রন্থ।

প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী ?
উত্তরঃ বিশ্ব পরিচয়

প্রশ্নঃ ‘মানুষের উপর বিশ্বাস হারানো পাপ’ – কোন রচনার উদ্ধৃতি ?
উত্তরঃ সভ্যতার সংকট

প্রশ্নঃ ছিন্নপত্র কাকে লেখা চিঠির সমাহার ?
উত্তরঃ মূলত ইন্দিরা দেবী


Target Bangla Android App

রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন উত্তর

Leave a Reply