আমরা এর আগে বাংলা কথাসাহিত্যের ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করেছি। আজকের পোস্টে আরও ৫০টি প্রশ্নোত্তর পরিবেশিত হল। এই তথ্যগুলি বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী ও SLST বাংলা ইন্টারভিউতে যাদের কথাসাহিত্য স্পেশ্যাল পেপার রয়েছে তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে বলেই আমাদের বিশ্বাস। কথাসাহিত্য প্রশ্নোত্তর পর্ব – ২ আগের পর্বের মতোই সকলের কাছে জনপ্রিয় হবে তা বলার অপেক্ষা রাখে না। চলুন, আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখে নেওয়া যাক।
কথাসাহিত্য প্রশ্নোত্তর পর্ব – ২
৫১) চেনামহল – কার লেখা উপন্যাস ?
উত্তরঃ নরেন্দ্রনাথ মিত্র
৫২) রুহিতন – কোন উপন্যাসের একটি চরিত্র ?
উত্তরঃ মহাকালের রথের ঘোড়া
৫৩) সানাই – উপন্যাসটি কার লেখা ?
উত্তরঃ সঞ্জীব চট্টোপাধ্যায়
৫৪) দীনবন্ধু, জগবন্ধু, জীবন – চরিত্রগুলি কোন উপন্যাসে পাই ?
উত্তরঃ আরোগ্য নিকেতন
৫৫) এখন হৃদয় – কার লেখা উপন্যাস ?
উত্তরঃ সুচিত্রা ভট্টাচার্য
৫৬) পদ্মানদীর মাঝি – কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
উত্তরঃ পূর্বাশা
৫৭) কাঁচের মানুষ কার লেখা একটি উপন্যাস ?
উত্তরঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৫৮) জাগরী উপন্যাসের ইংরেজি অনুবাদ কে করেন ?
উত্তরঃ লীলা রায়
৫৯) মাধবীলতা – রচয়িতা কে ?
উত্তরঃ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
৬০) ধাত্রীদেবতা উপন্যাসের পূর্বনাম কী ?
উত্তরঃ জমিদারের মেয়ে
৬১) মাধবীকঙ্কন উপন্যাসের রচয়িতার নাম কী ?
উত্তরঃ রমেশচন্দ্র দত্ত
৬২) নিষিদ্ধ অরণ্য – কার লেখা উপন্যাস ?
উত্তরঃ সৈয়দ মুস্তাফা সিরাজ
৬৩) নিশিকুটুম্ব – উপন্যাস কার লেখা ?
উত্তরঃ মনোজ বসু
৬৪) ‘মা কী ছিলেন, কী হয়েছেন’ – কোন উপন্যাসের উক্তি ?
উত্তরঃ ধাত্রীদেবতা
প্রশ্নোত্তর ৬৫ – ৭৫
৬৫) নবারুণ ভট্টাচার্য কত সালে সাহিত্য আকাদেমি পুরস্কার পান ?
উত্তরঃ ১৯৯৭ খ্রিঃ
৬৬) পল্লীসমাজ উপন্যাসের নাট্যরূপের নাম কী ?
উত্তরঃ রমা
৬৭) নীললোহিতের আদিপ্রেম – কার লেখা গল্পগ্রন্থ ?
উত্তরঃ প্রমথ চৌধুরী
৬৮) নেপোর বই – কার লেখা ?
উত্তরঃ লীলা মজুমদার
৬৯) গঙ্গা – উপন্যাসের রচয়িতা কে ?
উত্তরঃ সমরেশ বসু
৭০) বিষ্টুচরণ – কোন উপন্যাসের চরিত্র ?
উত্তরঃ কোনি
৭১) কার লেখা কোন ত্রয়ী উপন্যাস একত্রে “নতুন ফসল“ নামে পরিচিত ?
উত্তরঃ সরোজ কুমার রায়চৌধুরীর ত্রয়ী উপন্যাস ময়ূরাক্ষী – গৃহকপোতি – সোমলতা একত্রে “নতুন ফসল“ নামে পরিচিত ।
৭২) নষ্টনীড় গল্পটির চলচ্চিত্র নাম কী ?
উত্তরঃ চারুলতা
৭৩) নীলাঙ্গুরীয় – কার লেখা উপন্যাস ?
উত্তরঃ বিভূতিভূষণ মুখোপাধ্যায়
৭৪) কেরী সাহেবের মুন্সী নামে কে পরিচিত ?
উত্তরঃ রামরাম বসু
৭৫) “নির্মোক“ কার লেখা উপন্যাস ?
উত্তরঃ বনফুল
প্রশ্নোত্তর ৭৬ – ৯০
৭৬) তিতাস একটি নদীর নাম – উপন্যাসের রচয়িতা কে ?
উত্তরঃ অদ্বৈত মল্লবর্মণ
৭৭) মিছিল কার লেখা উপন্যাস ?
উত্তরঃ প্রেমেন্দ্র মিত্র
৭৮) বিখ্যাত কোন কথাসাহিত্যিকের লেখা একটি নাটক হল ‘ভিটেমাটি’ ?
উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়
৭৯) নীলু, বিলু – কোন উপন্যাসে চরিত্র ?
উত্তরঃ জাগরী
৮০) ভিডিও-ভগবান-নকুলদানা – কার লেখা গল্পগ্রন্থ ?
উত্তরঃ স্বপ্নময় চক্রবর্তী
৮১) মাদার ইন্ডিয়া – কার লেখা ছোটোগল্প ?
উত্তরঃ মহাশ্বেতা দেবী
৮২) সুন্দরম্ – গল্পটি কার লেখা ?
উত্তরঃ সুবোধ ঘোষ
আমাদের ইউটিউব চ্যানেল দেখুন
৮৩) ভবানী পাঠক কোন উপন্যাসের চরিত্র ?
উত্তরঃ দেবী চৌধুরানী
৮৪) কোথায় থাকাকালীন ছুটি গল্পের ভাববীজ সংগ্রহ করেন রবীন্দ্রনাথ।
উত্তরঃ শিলাইদহ
৮৫) লালমাটি উপন্যাসটি কার লেখা ?
উত্তরঃ নারায়ণ গঙ্গোপাধ্যায
৮৬) দেশান্তর – কার লেখা উপন্যাস ?
উত্তরঃ নবনীতা দেবসেন
৮৭) কেরানি পাড়ার কাব্য – কার লেখা, কী জাতীয় রচনা ?
উত্তরঃ বিমল কর, উপন্যাস
৮৮) স্বর্ণসীতা’ উপন্যাসের রচয়িতা কে ?
উত্তরঃ নারায়ন গঙ্গোপাধ্যায়
৮৯) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মন্বন্তর উপন্যাসের পটভূমি কী ?
উত্তরঃ দ্বিতীয় মহাযুদ্ধ
৯০) নীল ময়ূরের যৌবন কার লেখা উপন্যাস ?
উত্তরঃ সেলিনা হোসেন
প্রশ্নোত্তর ৯১ – ১০০
৯১) বঙ্কিমচন্দ্র কোন উপন্যাসে গীতার নিষ্কাম তত্ত্বের প্রয়োগ ঘটিয়েছেন ?
উত্তরঃ দেবী চৌধুরানী
৯২) ‘সেই সময়’ কার লেখা উপন্যাস ?
উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়
৯৩) মহাশ্বেতা দেবীর লেখা দুটি উপন্যাসের নাম বলুন, যেখানে মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী প্রাধান্য আছে ?
উত্তরঃ ব্যাধখণ্ড, বেনেবউ
৯৪) লম্বকর্ণ গল্পের লেখক কে ? গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
উত্তরঃ পরশুরাম, ভারতবর্ষ
৯৫) দোজখনামা – কার লেখা উপন্যাস ?
উত্তরঃ রবিশঙ্কর বল
৯৬) কালপুরুষ ও কালবেলা উপন্যাস দুটির রচয়িতা কে ?
উত্তরঃ সমরেশ মজুমদার
৯৭) তামসী – উপন্যাসটির রচয়িতা কে ?
উত্তরঃ চারুচন্দ্র চক্রবর্তী
৯৮) কার লেখা – কয়লাকুঠীর দেশ ?
উত্তরঃ শৈলজানন্দ মুখোপাধ্যায়
৯৯) একটি বিজ্ঞান নির্ভর গল্পের উদাহরণ দাও।
উত্তরঃ শয়তানের দীপ, শক্ থেরাপী ।
১০০) আমি রাইকিশোরী – উপন্যাসের রচয়িতা কে ?
উত্তরঃ সুচিত্রা ভট্টাচার্য
প্রশ্নোত্তরগুলি আপনার কেমন লাগল তা কমেন্টে জানান। এরকম আরও তথ্য পাবেন আমাদের এই ওয়েবসাইটেই। মেনু অপ্সন থেকে আপনার চাহিদা অনুসারে বিভিন্ন তথ্য পাবেন। পোস্টটি অন্যের জন্য শেয়ার করতে পারেন। ধন্যবাদ।

